1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত মানিকগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গোপালগঞ্জ খ্রিষ্টায়ান ফেলোশীপ (জিসিএফ) এর আয়োজনে ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডে উদযাপন, চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। এঘটনাটি ঘটেঠে রবিবার ১৫ ফেব্রুয়ারী সকাল সারে ৯ টারদিকে নওগাঁর ধামুরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে। ঘটনাটি বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

তোপের মুখে দ্রুত দোকান ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী।

তারা নিয়মিত বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন। রবিবার সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে বাজারে বিষয়টি ছড়িয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত মাংস ফেলে দোকান থেকে পালিয়ে যায়। অল্প সময়েই শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে এবং সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত এনতাজুল ও দুলু মৌলভী পলাতক রয়েছেন। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরই তাৎক্ষণিক ঘটিনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিলো। এরপর সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া এবং মাংস জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট