1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত মানিকগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গোপালগঞ্জ খ্রিষ্টায়ান ফেলোশীপ (জিসিএফ) এর আয়োজনে ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডে উদযাপন, চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

একুশের প্রাক্কালে শেষ মুহূর্তের ব্যস্ততা, রঙিন ছোঁয়ায় সেজে উঠছে শহীদ মিনার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রক্তস্নাত একুশে ফেব্রুয়ারি আবারও স্মরণে আনতে প্রস্তুত হচ্ছে জাতি। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এখন সাজ সাজ রব। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পী, শিক্ষার্থী ও কর্মীদের নিরলস পরিশ্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে বিরাজ করছে কর্মচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারের মূল বেদী ধোয়া-মোছা করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। মিনারের বিভিন্ন অংশে সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছে, যা পুরো স্থাপনাকে নতুন আবহ দিচ্ছে।

সংশ্লিষ্ট কর্মীরা জানান, কাঠামোগত প্রস্তুতির কাজ প্রায় শেষ। রঙের কাজ সম্পন্ন হলেই মিনারের পেছনে প্রতীকী লাল সূর্য স্থাপন করা হবে, যা ভাষা আন্দোলনের আত্মত্যাগের প্রতীক হিসেবে প্রতি বছরই বিশেষ গুরুত্ব বহন করে

মূল চত্বরে আলপনার কাজ শেষ পর্যায়ে পৌঁছালেও আশপাশের সড়কে এখনো ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। রঙ-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে বর্ণমালা, নকশা ও ভাষা আন্দোলনের চেতনা।

চারুকলা অনুষদের শিক্ষার্থী মেহেরুন্নেসা ইতি জানান, প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এ আয়োজনে যুক্ত রয়েছেন। লাইন টানার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, এখন রঙের কাজ চলছে পুরোদমে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সবাই একযোগে কাজ করছেন।

একই অনুষদের শিক্ষার্থী বিবেক কুমার বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। সবার প্রচেষ্টায় আগামীকালকের মধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শুধু মূল মিনার নয়, আশপাশের দেয়ালে বর্ণমালা অঙ্কন ও ভাষা আন্দোলনের ইতিহাসভিত্তিক গ্রাফিতি তৈরির কাজও চলছে। পুরো এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুম তৈরির কাজও এগিয়ে চলছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পোহালেই ফুল হাতে মানুষের ঢল নামবে শহীদ মিনারে। ভাষার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মধ্যরাত থেকেই শুরু হবে পুষ্পস্তবক অর্পণ। প্রতি বছরের মতো এবারও মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হবে শহীদ মিনার প্রাঙ্গণ, নতুন প্রজন্মের কাছে আবারও উজ্জ্বল হয়ে উঠবে ভাষা আন্দোলনের চেতনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট