1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত মানিকগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গোপালগঞ্জ খ্রিষ্টায়ান ফেলোশীপ (জিসিএফ) এর আয়োজনে ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডে উদযাপন, চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

রমজানে নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণে ফুলছড়ির ইউএনও’র মনিটরিং জোরদার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

কেএম জহুরুল হক,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে মাঠে নেমেছেন মোস্তাফিজুর রহমান। ফুলছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজারে সরেজমিনে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন।

বৃহস্পতিবার উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলো পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, পণ্যের মূল্যতালিকা যাচাই করেন এবং সরকার নির্ধারিত দামের তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশ দেন। একই সঙ্গে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করেন।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী যাতে অতিরিক্ত মুনাফা আদায় বা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্য নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাজার মনিটরিং কার্যক্রমে সাধারণ ক্রেতাদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার সুরক্ষায় রমজানজুড়ে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট