1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত মানিকগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গোপালগঞ্জ খ্রিষ্টায়ান ফেলোশীপ (জিসিএফ) এর আয়োজনে ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডে উদযাপন, চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

টেকনাফে মহিউদ্দিন (মইদ্দা) স্মৃতি সংসদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি: কামরুল ইসলাম:

মাহে রমজান উপলক্ষে মহিউদ্দিন (মইদ্দা) স্মৃতি সংসদ-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন-এর লেদা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে এ মাহফিল সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আবুল হাসেম। এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা হাফেজ ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক মোঃ আলী মুরুব্বি সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং মরহুম মহিউদ্দিন (মইদ্দা)-এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা পর্বে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও মহিউদ্দিন (মইদ্দা) স্মৃতি সংসদের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

দোয়া শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন এই মাহফিল এলাকাবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করেছে বলে আয়োজকরা জানান

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট