1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

সাভারে ভুয়া কোম্পানির ফাঁদে নিঃস্ব বিনিয়োগকারীরা

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন:

সাভারে শেয়ার ব্যবসার প্রলোভন দেখিয়ে একাধিক বিনিয়োগকারীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে গেছে ইডোরা বিডি লিমিটেড নামের ভুইভোড় কোম্পানি।

সাভারের মজিদপুর এলাকার বাসিন্দা মোঃ আশিক (২২) নামে এক শিক্ষার্থী, যিনি পাকিজা নীট কম্পোজিট লিমিটেডে কর্মরত, পরিচিতজন মোঃ জহুরুল ইসলামের মাধ্যমে সাভার বাসস্ট্যান্ড এলাকার সৈয়দ প্লাজার ৭ম তলায় অবস্থিত “ইডোরা বিডি লিমিটেড” নামের একটি প্রতিষ্ঠানে ১ শতাংশ শেয়ারের বিপরীতে মোট ২ লাখ টাকা বিনিয়োগ করেন।

গত ২২ অক্টোবর ও ৭ নভেম্বর ২০২৪ তারিখে দুই দফায় এই টাকা দেওয়া হয়।কিন্তু হঠাৎ করেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের মালিক মোছাঃ রাবেয়া খাতুন আত্মগোপনে চলে যান।

এরপর থেকে বিনিয়োগকৃত টাকা ফেরত পেতে দৌড়ঝাঁপ শুরু করেন আশিক।

ভুক্তভোগীর দাবি, বিবাদী আরেক মালিক জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন তারিখ দিয়ে সময়ক্ষেপণ করেন। সর্বশেষ ১৫ নভেম্বর ২০২৫ তারিখে টাকা ফেরতের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। বরং টাকা চাইতে গেলে তিনি ভয়ভীতি প্রদর্শন করে বলেন, বিষয়টি নিয়ে “বাড়াবাড়ি” করলে সাভার থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং প্রাণনাশের হুমকি দেন ।

এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান আশিক। তিনি ইতোমধ্যে সাভার মডেল থানা-তে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়দের মতে, সাভার এলাকায় বিভিন্ন সময়ে শেয়ার ও বিনিয়োগের নামে এমন প্রতারণার ঘটনা ঘটছে। প্রশাসনের নজরদারি ও কঠোর পদক্ষেপ না থাকায় প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযুক্ত জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট