1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত মানিকগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গোপালগঞ্জ খ্রিষ্টায়ান ফেলোশীপ (জিসিএফ) এর আয়োজনে ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডে উদযাপন, চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

আশুলিয়ায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

আশুলিয়ায় ১০বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চিকিৎসকের নাম ডা. জাহিদুল ইসলাম। এ ঘটনায় তার স্ত্রী ডা. মারিয়া আক্তারের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

রবিবার(২২ফেব্রুয়ারী) দুপুরে এই তথ্য জানান আশুলিয়া থানার অফিসার ইনচার্জ রুবেল হাওলাদার।এর আগে শনিবার (২১ফেব্রুয়ারী) রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিং এর একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী ছামিয়া আক্তার (১০) সে পাবনা জেলার মো রজ্জব আলির মেয়ে।

ভুক্তভোগী গৃহকর্মীর মা জানায় গত ১১ মাস ধরে ডাক্তার দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে ভুক্তভোগী শিশু। প্রথম মাসে আদর যত্ন করলেও পরের মাস থেকেই বের হতে থাকে তাদের আসল রূপ। তারা স্বামী স্ত্রী মিলেই অমানবিক নির্যাতন শুরু করে গৃহকর্মী শিশুর ওপর। গরম খুন্তি দিয়ে জিহ্বায় ছ্যাঁকা দেওয়াসহ নানা নির্যাতনের অভিযোগের ভিত্তিতে গতকাল ওই ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ডা. জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ৫ দিনের রিমান্ড চেয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট