1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত মানিকগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গোপালগঞ্জ খ্রিষ্টায়ান ফেলোশীপ (জিসিএফ) এর আয়োজনে ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডে উদযাপন, চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

নবনির্বাচিত এমপি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়ারেছকে সংবর্ধনা ও ইফতার মাহফিল।

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

কেএম জহুরুল হক,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়ারেছ এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল প্রদান করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিটে ফুলছড়ি উপজেলার চন্দিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজন করে চন্ডিয়া মহিলা কলেজ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলছড়ি উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, সেক্রেটারী মাওলানা মোঃ আনিছুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আবুল খায়েরসহ নেতৃবৃন্দ।

এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলছড়ি উপজেলা সভাপতি মোঃ আব্দুল আলীম, সাবেক আমীর মোঃ আমজাদ হোসেন, হাফেজ মোঃ আহমদ আলী, মোঃ আমিনুর ইসলাম, প্রোগ্রামিং অফিসার মোহাম্মদ রুবেল মিয়া, কলেজের অধ্যক্ষ মোসাদ্দেক আলী মামুন, শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে এমপি বলেন, তিনি দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ফুলছড়ি–সাঘাটাকে একটি উন্নত ও মডেল আসনে রূপান্তর করতে চান। বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন ও মাদকমুক্ত সমাজ গঠনই হবে তার অগ্রাধিকার।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলে অংশ নেন অতিথিবৃন্দ ও স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট