1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত মানিকগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গোপালগঞ্জ খ্রিষ্টায়ান ফেলোশীপ (জিসিএফ) এর আয়োজনে ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডে উদযাপন, চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

ধামরাইয়ে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

 

ধামরাইয়ে ইটভর্তি ট্রাকচাপায় মাহিম হোসেন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ধামরাইয়ের সুতিপাড়া-নান্নার সড়কের ধাইরা আবোন মডেল একাডেমি স্কুল সংলগ্ন ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম হোসেন ধামরাইয়ের ধাইরা গ্রামের এখলাছ উদ্দিনের ছেলে। সে আশাবোন মডেল একাডেমি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে হেঁটে ব্রিজের ওপর দিয়ে স্কুলে যাচ্ছিল মাহিম। এ সময় ইটভর্তি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মাহিম নিহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এলে ট্রাকচালক পালিয়ে যায়। এলাকাবাসী দ্রুত ট্রাকচালককে গ্রেপ্তারের দাবি জানিয়ে সুতিপাড়া-নান্নার সড়কটি অবরোধের পর বিক্ষোভ করেন।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট