1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত মানিকগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গোপালগঞ্জ খ্রিষ্টায়ান ফেলোশীপ (জিসিএফ) এর আয়োজনে ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডে উদযাপন, চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছের সাথে ফুলছড়ি উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

কেএম জহুরুল হক জনি,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা–৫ আসন-এর নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ-এর আগমন উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা হলরুম (ব্রহ্মপুত্র) মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সোহেল রানা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলছড়ি উপজেলা; মাওলানা মো. আনিছুর রহমান, সেক্রেটারি; মাওলানা মো. আবুল খায়ের, সহকারী সেক্রেটারি; শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল আলীম; সাবেক আমীর মো. আমজাদ হোসেন; হাফেজ মো. আহমদ আলী, সভাপতি, ৩ নং উদাখালী ইউনিয়ন; মো. আমিনুর ইসলাম, সেক্রেটারি, ৩ নং উদাখালী ইউনিয়ন; এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস ছালাম ও সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন।

সভায় নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সবাইকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সাঘাটা–ফুলছড়ির সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে দলমত নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় বক্তারা নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ফুলছড়ি উপজেলার পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধী আমেনা বেগমকে একটি দোকানঘরের চাবি হস্তান্তর করেন এমপি মো. আব্দুল ওয়ারেছ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট