1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত মানিকগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গোপালগঞ্জ খ্রিষ্টায়ান ফেলোশীপ (জিসিএফ) এর আয়োজনে ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডে উদযাপন, চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

আজ পিলখানা ট্রাজেডি দিবস

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

মো: নূরেআলম রায়হান : নিজস্ব সংবাদদাতা(ঢাকা)

তৎকালীন বিডিআর সদর দফতরে সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যাযজ্ঞের ১৭ বছর পূর্তি আজ, শোকাবহ পিলখানা ট্র্যাজেডি দিবস। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে বিপথগামী সদস্যরা কিছু দাবি-দাওয়া আদায়ের নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে তা-ব চালায়।

ওই দু’দিনে তৎকালীন বিডিআরের মহাপরিচালকসহ (ডিজি) ৫৭ জন সেনা কর্মকর্তা এবং নারী ও শিশু ছাড়াও আরও ১৭ জনকে হত্যা করে বিদ্রোহীরা। দীর্ঘ ১৭ বছরেও ওই নির্মম হত্যাকা-ের শোক কাটিয়ে উঠতে পারেননি নিহতদের স্বজনরা। শোকাবহ এ ঘটনায় নিহতদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করেছে সংশ্লিস্টরা। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের সেই রক্তাক্ত ঘটনার স্মৃতি আজও জাতিকে ব্যথিত করে।

 

সেদিন দেশের সবচেয়ে সুরক্ষিত স্থানে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছিল, যা ছিল এক অকল্পনীয় ট্র্যাজেডি। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় অতিবাহিত হলেও এই ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি আজও বিচারিক প্রক্রিয়ার জটিলতায় আটকে আছে। দীর্ঘ বিচার ও আপিল প্রক্রিয়ায় আসামি এবং নিহত সেনা কর্মকর্তাদের পরিবারগুলোকে চরম ধৈর্য পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।

 

বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এই মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকা-ে জড়িত থাকার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকসহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এই তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিস্ফোরক দ্রব্য আইনের এই মামলায় মোট আসামির সংখ্যা প্রায় সাড়ে আটশ।

এখন পর্যন্ত ১২০০ সাক্ষীর মধ্যে ৩০০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতেই এসব হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট