1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত মানিকগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গোপালগঞ্জ খ্রিষ্টায়ান ফেলোশীপ (জিসিএফ) এর আয়োজনে ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডে উদযাপন, চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

কেরানীগঞ্জে আটি জয়নগর খাল পরিদর্শন করলেন পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

মোঃ নূরেআলম রায়হান, (কেরানীগঞ্জ) ঢাকা:

ঢাকার কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত আটি জয়নগর খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল এ খাল পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমবার আটি জয়নগর খালটি খননের উদ্যোগ নেন। পরবর্তীতে ১৯৯২ সালে বেগম খালেদা জিয়া খালটি পুনঃখনন করেন। তবে এরপর দীর্ঘ সময় ধরে খালটি আর খনন বা সংস্কারের আওতায় আসেনি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে আটি জয়নগর খালসহ এলাকার সব খাল সংস্কার ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বর্জ্য নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে স্থানীয় জনগণ খালগুলোর প্রকৃত সুফল ভোগ করতে পারে।

এর আগে ‘খাল-পুকুর-জলাশয় খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় শুভাঢ্যা খাল পরিদর্শন করেন প্রতিনিধিদলটি।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট