
মোঃ সামিউল ইসলাম,স্টাফ রিপোর্টার:
৬ ইউনিয়নে প্রার্থীর নাম প্রকাশ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ দুপুরে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক জরুরী কর্মী বৈঠকের মাধ্যমে প্রাথমিকভাবে ৮টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
ঘোষিত প্রার্থীদের তালিকা:
উপজেলা জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীরা হলেন:
১.নং কিশোরগাড়ী ইউনিয়নঃ মাওলানা মকবুল হোসেন।
২. নং হোসেনপুর ইউনিয়নঃ মাওলানা রবিউল ইসলাম বিদ্যুৎ।
৩. নং বরিশাল ইউনিয়নঃ শামীম সরকার প্রধান।
৪. নং মহদীপুর ইউনিয়নঃ মাওলানা মতিয়ার রহমান।
৫. নং বেতকাপা ইউনিয়নঃ মাওলানা আব্দুল মজিদ আকন্দ।
৬. নং পবনাপুর ইউনিয়নঃ মাওলানা কাজী শহিদুল ইসলাম।
উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলার মোট ৮টি ইউনিয়নের মধ্যে আপাতত ৬টির প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।
অবশিষ্ট বাকি দুটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম পরবর্তী সুবিধাজনক সময়ে ঘোষণা করা হবে।
প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেনসহ দলটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এলাকার উন্নয়ন ও জনসেবার লক্ষে যোগ্য ব্যক্তিদেরই প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তারা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।