1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত মানিকগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গোপালগঞ্জ খ্রিষ্টায়ান ফেলোশীপ (জিসিএফ) এর আয়োজনে ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডে উদযাপন, চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

আশুলিয়ায় ফুটপাত দখলমুক্ত ও যানজট জনদুর্ভোগ কমাতে শ্রমিক দলের উদ্যোগে ফুটপাত উচ্ছেদ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

আশুলিয়া বাইপাইল ফুটপাতে দখল মুক্ত ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে সড়কের ওপর অবৈধ স্থাপনার কারণে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে আশুলিয়া থানা শ্রমিক দল।

আজ(২৬ফেব্রুয়ারি২০২৬)বৃহস্পতিবার আশুলিয়া বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

এইসময় আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি মোঃআবিদুর রাহমান পাশান এবং আশুলিয়া থানা শ্রমিক দল সাধারণ সম্পাদক মোঃরবিউল ইসলাম ও আশুলিয়া থানা শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক মোঃআনসারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

 

আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি মোঃআবিদুর রাহমান পাশান বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন চাঁদাবাজ, মাদক, সরকারি জায়গা দখল কেউ করতে পারবে না। তিনি আরো বলেন ঢাকা ১৯ আসনের এমপি ডাঃদেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশ চাঁদাবাজ, মাদক, সরকারি জায়গা দখলদেরকে প্রতিহত করতে হবে

 

এছাড়াও অভিযানকালে পবিত্র রমজান মাস উপলক্ষে নির্ধারিত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হয়। অতিরিক্ত মূল্য আদায় না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট