1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মানিকগঞ্জে ৭১ এর সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিউল ইসলাম (রেজা) ইন্তেকাল করেছেন। দুর্ঘটনায় শিশুর মৃত্যু, একাধিক আহত: আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আব্দুর রহমান বদি জামিনে মুক্ত আশুলিয়ায় ফুটপাত দখলমুক্ত ও যানজট জনদুর্ভোগ কমাতে শ্রমিক দলের উদ্যোগে ফুটপাত উচ্ছেদ। কলাতলি আদর্শ গ্রামে গ্যাস পাম্পে বিস্ফোরণ, বিদ্যুৎ বিচ্ছিন্ন; ফায়ার সার্ভিসের চেষ্টা অব্যাহত আজ পিলখানা ট্রাজেডি দিবস সাভারে ফুটপাত ও মহাসড়ক দখল করে দোকানের সংখ্যা বাড়ছেই, চরম ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা পলাশবাড়ীতে জামায়াতের ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে নাকাল জনজীবন, ধুলায় বিপর্যস্ত আশুলিয়া

ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

কেএ মজহুরুল হক,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে গৃহবধূ রহিমা আক্তার শিল্পীর মৃত্যুকে কেন্দ্র করে ক্রমেই ক্ষোভ বাড়ছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা পরিষদ গেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে নিহতের স্বজন ও উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামবাসী। কয়েক শতাধিক নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন। পরে তারা কালিরবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, নিহতের বোন রুবি বেগম, ভাই মোহাম্মদ আলী, প্রতিবেশী মকবুল হোসেন ও মোত্তালেব মিয়া প্রমুখ। বক্তারা দাবি করেন, রহিমা আক্তার শিল্পীর মৃত্যু আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যা। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি স্বামী সোলায়মান মিয়ার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। তারা আরও বলেন, সোলায়মান মিয়া মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় দুই মাস আগে রহিমা আক্তার শিল্পী তাকে তালাক দিয়ে ঢাকায় আত্মগোপনে চলে যান। পরে জোরপূর্বক তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং ওই রাতেই তাকে পাশবিকভাবে ধর্ষণ ও নির্যাতন করে সোলায়মান মিয়া ও তার অন্য স্ত্রীরা মিলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেন। পরবর্তীতে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করেন।

নিহতের ভাই মোহাম্মদ আলী জানান, হত্যাকান্ডের পরপরেই তিনি বাদী হয়ে ফুলছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সোলায়মান মিয়াকে প্রধান আসামি, তার দুই স্ত্রী আজমেরি, লিজা ও সহযোগি সিরাজুল ইসলামকে আসামী করা হয়েছে। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন।

তিনি বলেন, হত্যাকান্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কোন আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তিনি দ্রুত আসামি গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবী জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় ফুলছড়ি উপজেলার দক্ষিণ চন্দিয়া গ্রামে নিজ বাড়ি থেকে রহিমা আক্তার শিল্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট