1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত মানিকগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গোপালগঞ্জ খ্রিষ্টায়ান ফেলোশীপ (জিসিএফ) এর আয়োজনে ঘোষেরচর ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার সানডে উদযাপন, চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

মানিকগঞ্জে ৭১ এর সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিউল ইসলাম (রেজা) ইন্তেকাল করেছেন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

মোঃ শাহিন মিয়া,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

২৬শে ফেব্রুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার বাদ জোহর মরহুমের নিজভবনে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা অনুষ্ঠিত হয় । মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ১ মেয়ে রেখে পরলোক গমন করেন।

পরিবার সূত্রে জানা গেছে মরহুম রেজা একজন হার্টের রোগী ছিলেন। তিনি গত ২৪শে ফেব্রুয়ারি অসুস্থ বোধ করলে তাকে দ্রুত মেডিকেলে ভর্তি করা হয়। ২দিন চিকিৎসা থাকার পর গত রাতে
তিনি মৃত্যুবরণ করেন।

তিনি মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া ইউনিয়নের পাঞ্জত খাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল ইসলাম রেজা ২৫ শে ফেব্রুয়ারি ২০২৬ বুধবার মানিকগঞ্জ জয়রা মেডিকেলে ইন্তেকাল করেন।

মরহুমের জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত ছিলেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী নাসরিন এবং মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিনহাজ উদ্দিন, ইন্সপেক্টর অফ পুলিশ (অপারেশন)

বীর মুক্তিযোদ্ধার জানাজায় আরো উপস্থিত ছিলেন
বীর ওবায়দুল ইসলাম ইয়াকুব, বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ তমছের , বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্নু, বীর মুক্তিযোদ্ধা মোঃ কুদ্দুস মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল, বিশিষ্ট ক্রীড়াবিদ মোহাম্মদ মোশারফ হোসেন বাদলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ।

পরে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়,এবং তার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে জানাযা এবং দাফন অনুষ্ঠান সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট