1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল আশুলিয়ায় নয়নজুলি খালের জায়গায় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের ড্রেন নির্মাণ! এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা চালালো ইরান খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ নিহত মধ্যপ্রাচ্যে সংঘাতে নামছে না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছে ইরান ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফুলছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার। বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল ইসলামের হত্যাকারী বিক্রম ও বেবী খাতুন গ্রেফতার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফুলছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার।

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

কেএম জহুরুল হক ফুলছড়ি(গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলছড়ি উপজেলা শাখা।

দলীয় সূত্রে জানা যায়, দলীয় গঠনতন্ত্র অমান্য করে দলীয় প্রার্থীর বাইরে গিয়ে নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের অভিযোগে উপজেলার ৩নং উদাখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এনামুল হক এবং গজারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ ওহিদুল ইসলাম জয়কে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছালাম সরকার ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেনের যৌথ স্বাক্ষরে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

 

নেতৃবৃন্দ আরও জানান, এ সিদ্ধান্তের ফলে আজ থেকে বহিষ্কৃতদের সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। পাশাপাশি ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট