1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তারেক রহমানের বাবা যুদ্ধের ব্যয় ৩০০ কোটি ডলার, অর্থনৈতিক সংকটে ইসরায়েল আশুলিয়া থানার উদ্যোগে মাদক, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত রিটের নামে প্রহসন বন্ধ ও অবিলম্বে প্রশাসক নিয়োগ ও নির্বাচন দাবিতে হাউলী ইউনিয়নে মানববন্ধন স্বরাষ্ট্রমন্ত্রী: সাংবাদিক পরিচয় দিলে পুলিশ যেন হয়রানি না করে, দুমকি উপজেলায় মশার চরম উপদ্রব: অতিষ্ঠ জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়া কাহালুতে ট্রাকের ধাক্কায় হামিদ নামে এক পা ভেঙ্গে চুরমার : হাসপাতালে ভর্তি টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে সাড়ে ৭কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১ বিএনপি ত্যাগীনেত্রী খন্দকার ফরহানা ইয়াসমিন আতিকা সংরক্ষিত মহিলা আসনে “মানিকগঞ্জবাসী এম,পি হিসেবে দেখতে চায়

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্ধারিত রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী বুধবার রাত থেকেই তিন দিনব্যাপী শেষ শ্রদ্ধা ও শোক অনুষ্ঠান শুরুর কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

তবে আয়োজকদের বরাতে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন না হওয়ায় অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে। স্থানীয় সময় রাত ১০টায় তেহরানে যে স্মরণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।

কবে নাগাদ অনুষ্ঠান আয়োজন করা হবে, সে বিষয়ে নতুন কোনো তারিখ জানানো হয়নি। দেশটির এক সরকারি কর্মকর্তা বলেছেন, লজিস্টিক ও ব্যবস্থাপনাগত জটিলতার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রদেশ থেকে সাধারণ মানুষের অংশগ্রহণের আগ্রহ বিবেচনায় নিয়েও আয়োজনের পরিধি পুনর্বিবেচনা করা হচ্ছে।

গত শনিবার তেহরানে নিজ কার্যালয়ে এক বৈঠকের সময় মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তার মৃত্যুর পর ইরান সরকার দেশব্যাপী ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

ওই হামলায় ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এর জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ নামে অভিযান শুরু করেছে। এই অভিযানের আওতায় মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি স্থাপনা ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট