1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাল থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জমে উঠতে শুরু করেছে সাভার-আশুলিয়ার ঈদের কেনাকাটা সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কোটালীপাড়ায় মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে নিহত ১ আশুলিয়ায় কারখানার ভেতরে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য গোপালগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব রিয়াজ উদ্দিন লিপ্টন। অবৈধ ভাবে মজুদ পেট্রোল,অকটেন,ডিজেল। সালিসে চোর সাব্যস্ত করায় তরুণের আত্মহত্যা যেভাবে গ্রেপ্তার হলেন ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ধামরাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ৭ দিনের কারাদণ্ড

দামুড়হুদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত: ‘সুরক্ষিত নারী ও কন্যার অধিকার’ নিশ্চিতে গুরুত্বারোপ

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ নাঈম উদ্দীন,স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রবিবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন দামুড়হুদা উপজেলা পরিষদ জামে মসজিদের হাফেজ মাওলানা মোঃ আশরাফুল ইসলাম এবং গীতা পাঠ করেন সুকুমার বিশ্বাস।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ভূমি বিষয়ক কর্মকর্তা (এসি ল্যান্ড) মোঃ শাহিন আলম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
মোঃ শামসুজ্জোহা পলাশ, সভাপতি।
মোঃ মিরাজুল ইসলাম মিরাজ সহ-সভাপতি।
তানজির ফয়সাল, সেক্রেটারি, দামুড়হুদা প্রেসক্লাব।
উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা।
এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে দিবসটির গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে হোসনে জাহান বলেন, “নারী ও কন্যাশিশুদের অধিকার কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, তা বাস্তবে প্রয়োগ করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের আজকের প্রধান পদক্ষেপ।”

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি কর্মকর্তা মোঃ শাহিন আলম বলেন, “নারীর অর্থনৈতিক ও সামাজিক মুক্তি ছাড়া একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে মাথা তুলে দাঁড়াতে পারে না। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির অধিকার থেকে শুরু করে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। বক্তারা বলেন, দামুড়হুদা উপজেলাকে নারী ও কন্যাশিশুদের জন্য একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করতে হবে।

বাল্যবিবাহ রোধ এবং নারী শিক্ষা প্রসারে স্থানীয় নেতৃবৃন্দকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

সবশেষে, উপস্থিত নারীদের মাঝে দিবসটির তাৎপর্য সম্বলিত ভাবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট