1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে কুপিয়ে হত্যা ঢাকা সাভারের ধসে পড়া রানা প্লাজার ১৩ বছর পূর্তি আগামীকাল চাঁদপুরের ফরিদগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষা-চিকিৎসা ও কৃষি খাত সংকটে আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

কোটালীপাড়ায় মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

আবির মোল্লা ,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার নাগড়া-বান্ধাবাড়ি সড়কের কেরানী ব্রিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ শেখ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের মাহাবুব শেখের ছেলে ও উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একাদশ শিক্ষার্থী। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ১টার দিকে রিয়াজ মোটরসাইকেলে বান্ধাবাড়ি থেকে নাগড়ার দিকে যাচ্ছিলেন।

কেরানী ব্রিজ মোড়ে পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা মাছের পোনা বহনকারী একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রিয়াজ শেখ ও টমটম চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ শেখকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুমার মৃদুল দাস বলেন, রিয়াজ শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। নিহতের স্বজনেরা লাশ নিয়ে যায়। কোটালীপাড়া থানার এসআই সুকুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট