1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে শ্যামল চন্দ্র সাহার ক্ষমতার উৎস কোথায় সাভারে ভেজাল সয়াবিন কারখানায় অভিযান,জেল ও জরিমানা মরহুম আলহাজ্ব শাহছুফি হযরত মাওলানা জমির উদ্দিন (র.) শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে বিজিবি’র চেকপোস্ট পানছড়িতে জেএসএস–ইউপিডিএফ সংঘাত: গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত কার্পাসডাঙ্গায় লাইফ কেয়ার মেডিকেল সেন্টার সিলগালা, দুই লাখ টাকা জরিমানা নওগাঁয় যাত্রীবাহী বাস চাপায় যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন নওগাঁর ধামুরহাটে ছাত্রী ধর্ষণ, অভিযুক্ত ব্যাক্তিকে আটক করেছে পুলিশ

দেওয়ানগঞ্জে শ্যামল চন্দ্র সাহার ক্ষমতার উৎস কোথায়

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

আব্দুল হালিম (জামালপুর প্রতিনিধি)

নারী কেলেংকারী, বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়ম,আ’লীগের দোসর বিতর্কিত ব্যবসায়ী এবং মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক শ্যামল চন্দ্র সাহাকে ঘিরে প্রশ্ন উঠেছে তার ক্ষমতার উৎস নিয়ে । আওয়ামীলীগ এর ক্ষমতা থাকাকালীন সময়ে ডোনার হিসেবে শামল দাদা নামেই সবাই চিনতো তাকে। তাকে ঘিরে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

জানা যায়, শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর জামালপুর দেওয়ানগঞ্জের দূর্গা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল সাহা ফুলেফেঁপে ওঠেছেন। এলজিইডি, সওজ, শিক্ষা প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ড ও জনস্বাস্থ্যসহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে একচেটিয়া ঠিকাদারীর নামে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন।

জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর, শেরপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলার ঠিকাদারী চলতো দূর্গা এন্টারপ্রাইজের আঙ্গুলের হেলনিতে। টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় তার নামে রয়েছে ৫ শতাধিক কোটি টাকা। এদিকে পার্শবর্তী জেলা টাঙ্গাইলে পিসি গার্ডার ব্রিজ ভেঙ্গে পড়ে গেলেও শ্যামলকে স্পর্শ করতে পারেননি কেউ। দূর্গা এন্টারপ্রাইজের নির্মাধীন টাঙ্গাইলে ভেঙ্গে পড়া পিসি গার্ডার ব্রিজের দৃশ্য ঢাকাতে সরকারী বিভিন্ন অফিসে জামালপুরের মির্জা আজমের পরিচিত বলে সবাই শ্যামল সাহাকে জানলেও জামালপুর জেলায় আওয়ামী লীগের সকল এমপির সঙ্গে তার ঘনিষ্টতা ছিল। যা নিয়ে দেশের জনপ্রিয় মিডিয়া গুলোতে সংবাদ প্রকাশ হয়েছিল।

জামালপুরের তৎকালীন এমপি আবুল কালাম আজাদকে টাকা দিয়ে ম্যানেজ করে ওই সময় শ্যামল সাহার ফেসবুক থেকে নেয়া শ্যামল সাহা গণহত্যাকারী শেখ হাসিনার সাথে জাতিসংঘের সফরসঙ্গীও হয়েছিলেন। তৎকালীন ব্যবসায়ী নেতা এ কে আজাদের সঙ্গে নিউ ইয়র্কে শ্যামল সাহা সেসময় আওয়ামী লীগের প্রভাবশালী বিভিন্ন এমপির সঙ্গে ফটোসেশন করে নিজের লোকদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ভাইল করে ব্যবসায়ীক ফায়দা লুটেছেন। জাতীয় নির্বাচনসহ জামালপুরের স্থানীয় নির্বাচনগুলোতে আওয়ামী প্রার্থীদের পক্ষে নির্বাচনী ক্যাম্পেইনসহ প্রচুর টাকা বিনিয়োগ করেন। হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে জুলাই-আগষ্ট গণহত্যায় জামালপুর এলাকায় অর্থ যোগান দিয়েছেন বলেও শ্যামল সাহার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে, যা খতিয়ে দেখার দাবি করেছে একটি নির্ভরযোগ্য সুত্র ।

এদিকে অভিযোগ রয়েছে, জামালপুরে মির্জা আজম ও আবুল কালাম আজাদ এমপির মনোনীত ব্যক্তি হিসেবে প্রত্যেক দপ্তরেই ব্যবসায়ী সুবিধা ভোগ করার নজির হয়েছে তার। শ্যামল বাবু এমপি – মন্ত্রীদের বাড়িতে বিভিন্ন ধরনের নদীর মাছ বিভিন্ন ধরনের সিজনাল ফল পাঠিয়ে তাদের মন দুর্বল করতেন। তিনি নেতাকর্মীদের বের করে দিয়ে এম্পি মন্ত্রীদের সাথে দীর্ঘসময় মিটিংয়ে বসতেন। শ্যামল সাহা এমন এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন যিনি মন্ত্রীর সাথে কথা বলতে গেলে সেখানে নেতা কর্মীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এই শ্যামল বাবু এমপি- মন্ত্রীদের কাছে ছিল আসমানের চাঁদ দিল্লিকা লাড্ডু। এই সুবাদে মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে এক চাটিয়া তিনি ঠিকাদারি ব্যবসা সহ বিভিন্ন ডিলারশিপ একাই বাগিয়ে নিয়েছেন। তাই তিনি বিগত সরকারের আমলে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন যেন কেউ দেখার নেই। ঠিকাদারী কাজে চরম দুর্নীতি অব্যাহত রাখলেও প্রতিবাদ করার মত সাহস ছিল না কারো। ২০০৯ সাল থেকে প্রায় ১০০ কোটি টাকার স্থাবর–অস্থাবর সম্পদ বানিয়েছেন।

তথ্য রয়েছে, ২০০৯ সাল থেকে ২০১০ সালের মধ্যে শ্যামল চন্দ্র সাহা একটি ভাসমান পতিতা সহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, গণহত্যাকারী শেখ হাসিনার পতন ও ভারতে পলায়ন করলেও বিএনপির কিছু নেতাদের ম্যানেজ করে শ্যামল সাহা ব্যবসার সাম্রাজ্য আরও প্রসার করতে চাচ্ছেন। সূত্র জানায়, ২০২৫ সালের ৫ জানুয়ারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী কর্তৃক ২২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ১০৪ টাকার (প্যাকেজ নং- LGED/W-15A/Bridge-Culvert-16)একটি দরপত্র আহ্বান করেন। যার দূর্গা এন্টারপ্রাইজের মালিক শ্যামল সাহা সড়ক ও জনপদের এক ঠিকাদার সঙ্গে জেবি করে উক্ত দরপত্রে অংশ গ্রহণ করে এবং ৫.০৬ কম দরে সর্বনিম্ন দরদাতা হলে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড (NOA) পান। তারপর ব্যাংকের মাধ্যমে নির্বাহী প্রকৌশলী এলজিইডি ময়মনসিংহ বরাবর সিকিউরিটি বা জামানতের টাকা জমা দিলেও স্বশরীরে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে উপস্থিত হয়ে শেষ তারিখ গত ৩ এপ্রিল পর্যন্ত স্ট্যাম্পে চুক্তিনামায় স্বাক্ষর করেনি। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন বিএনপির কাজ কী পতিত ফ্যাসিবাদের পক্ষে কাজ করা এবং ফ্যাসিবাদের দোসরদের ব্যবসা সম্প্রসারণে সাহায্য করা ? একজন ব্যক্তি বছরের পর বছর যেভাবে দাপট দেখিয়ে যাচ্ছেন, তা কিভাবে সম্ভব? প্রশাসন কি সত্যিই নিরপেক্ষ ভূমিকা পালন করছে,নাকি ক্ষমতার ছত্রছায়ায় কেউ কেউ আইনের আওতার বাইরে থেকে যাচ্ছেন?

এদিকে দেওয়ানগঞ্জের হালিম দুলাল জানান,এখনই কার্যকর তদন্ত ও ব্যবস্থা না নিলে প্রশাসনের প্রতি জনআস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে। তিনি আরো জানান, ২০০৯ সাল থেকে ১ যুগেরো বেশি ক্ষমতাউ ছিল আওয়ামীলীগ। এমপি মন্ত্রীদের সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। যার ক্ষমতা বলে চোরাই মদ,বিদেশি বিভিন্ন নামি দামি মদ তিনি তার ট্রাকে দেশের বিভিন্ন স্থানে সাপ্লাই দিতো।২০২৫ সালে বিপুল পরিমাণ মদ সহ দুর্গা এন্টার প্রাইজের ট্রাক আটক হয়েছিল।

এ দিকে অভিযোগ এর বিষয়ে জানতে একাধিকবার শ্যামল চন্দ্র সাহাকে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট