1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই যশোরে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী। অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কেরানীগঞ্জে

নওগাঁয় যাত্রীবাহী বাস চাপায় যুবকের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় তন্ময় হোসেন (২৮) নামে কলেজ পড়ুয়া এক যুবকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে শনিবার ৭ মার্চ সকাল সারে ৯ টারদিকে নওগাঁ টু রাজশাহী মহাসড়কের মহাদেবপুর থানাধীন চৌমাশিয়ামোড় বাজার এলাকায় ওহাব চাউল কলের সামনে সড়কে।

নিহত তন্ময় হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মৃত শাহাদাত হোসেন ওরফে জোনাকির ছেলে ও নওগাঁ সরকারি ডিগ্রি কলেজে অর্থনীতি বিষয়ে মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের স্বজনরা বলেন, নিহত তন্ময় পরিবারের অমতে বিয়ে করেন। তার এ বিয়ে নিয়ে পরিবারের লোকজনের সাথে বনিবনা না হওয়ায় তন্ময় তার স্ত্রীকে নিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা এলাকায় বাসা ভাড়ানিয়ে বসবাস করতেন এবং তিনি লেখাপড়া করার পাশাপাশি বাসার ভাড়া ও সংসারের খরচ চালাতে বাসা বাড়িতে ইলেকট্রিক কাজ করতো।

চৌমাশিয়ামোড় এলাকায় বহুতল একটি ভবনে ইলেকট্রিক্যাল কাজ করছিলেন। আরেকটি বাসায় কাজের জন্য শনিবার সকাল ৯ টারদিকে সে চৌমাশিয়ামোড় বাজারে রাখা যন্ত্রপাতি নিয়ে মোটরসাইকেল যোগে কাজে যাওয়ার সময় চৌমাশিয়া মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে পৌছালে ঘটনাস্থলে ১০ চাকার ট্রাম ট্রাককে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ ঘটে এবং দূর্ঘটনা স্থলেই মহা সড়কের উপর তার মৃত্যু হয় মহূর্তে ঘটনাটি ছড়িয়ে পড়লে লোকজন ভীড় জমায় দেখার জন্য। দূর্ঘটনার সংবাদ পেয়ে স্থানিয় নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌছে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেন।

সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছান এবং ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনি পক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট