1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বেড়েই চলেছে, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে কেরানীগঞ্জে ভয়াবহ লোডশেডিং: অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীরা, অতিষ্ঠ জনজীবন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই যশোরে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী। অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কেরানীগঞ্জে

পানছড়িতে জেএসএস–ইউপিডিএফ সংঘাত: গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৭ মার্চ) সকালে পানছড়ি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড়কোণা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮) পানছড়ি উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকার পদ্মিনী পাড়া গ্রামের বাসিন্দা কিরণ মুনি ত্রিপুরার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম সাংগঠনিক কাজে যাওয়ার সময় পথিমধ্যে ১৫–২০ জনের একটি সশস্ত্র দলের মুখোমুখি হন। এ সময় সন্ত্রাসীরা তাকে খুব কাছ থেকে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে দাবি করেন, সন্তু গ্রুপের ১৫–২০ জনের একটি সশস্ত্র দল বড়কোণা এলাকায় আগে থেকেই ওঁৎ পেতে ছিল। এ সময় সংগঠনিক কাজে যাওয়ার পথে আপন ত্রিপুরা তাদের সামনে পড়লে তাকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়।

বিবৃতিতে তিনি এই হত্যাকাণ্ডকে “কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক” আখ্যা দিয়ে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পানছড়ি এলাকায় খুন, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসন সন্তু গ্রুপের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি অবিলম্বে আপন ত্রিপুরা হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট