
নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ায় ২ মাসের ভাড়া দিতে না পারায় ৫ মাসের শিশুসহ ভাড়াটিয়াকে বের করে রুমে তালা দেয়ার অভিযোগ পাওয়া গেছে এক বাড়িওয়ালার বিরুদ্ধে।
আজ দুপুরে ঘটনাস্থলে গিয়ে রুমটি তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। এরআগে মঙ্গলবার রাতে আশুলিয়ার শ্রীখন্ডিয়া চালাবাজার এলাকার বাড়িওয়ালা মেরাজ রুমে তালা দিয়ে ওই ভাড়াটিয়াকে বের করে দিয়েছে বলে এমন অভিযোগ ভুক্তভোগীর। রুমে না ঢুকতে পারায় ৫ মাসের দুধের শিশুকে নিয়ে বিবাপে পড়েছেন ভুক্তভোগী। পরে নিরুপায় হয়ে ভাড়াটিয়া হৃদয় অভিযোগ করতে থানার শরণাপন্ন হন।
ভাড়াটিয়া হৃদয় হালদার মেরাজের ভাড়া বাসায় থেকে দীর্ঘ চার বছর ধরে ওই এলাকায় সেলুনের ব্যবসা করে আসছে। রুমে ঢুকতে না পেরে হৃদয় তার পরিবারকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এবিষয়ে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এবিষয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়িওয়ালা মেরাজকে পাওয়া যায়নি। পরে এবিষয়ে জানতে তাকে ফোন করা হলে সে সাংবাদিকদের তর্ক বিতর্ক করে ফোন রেখে দেন।
এই বিষয়ে আশুলিয়া থানায় যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ওসি (তদন্ত) আজগর আলী বলেন, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।