1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় ভোক্তা অধিকার অভিযানে পাঁচ প্রতিস্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

মোঃ নাঈম উদ্দীন,স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার বড় বাজার এলাকায় সকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ বিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রয়ের জন্য কার্তিক চন্দ্র বসু এর প্রতিষ্ঠান বসু সুইটসকে ২০,০০০ টাকা, নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় জনাব টিনা দেবী এর প্রতিষ্ঠান পলক গিফট কর্ণারকে ২৫,০০০ টাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী এর প্রতিষ্ঠান মেসার্স সওদাগর গিফট গার্ডেনকে ২৫,০০০ টাকা, দেলোয়ার হোসেন এর প্রতিষ্ঠান মা রোকেয়া ট্রেডার্সকে ৫০,০০০ টাকা,এবং মাহফুজা খাতুন এর প্রতিষ্ঠান মামুন গিফট কর্ণারকে ২০,০০০ টাকা সহ সর্বমোট ১৪০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হোটেল, পাইকারী ভোজ্য তেল ও মসলার দোকান তদারকি করা হয়। এসময় আইন মেনে মান সম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টীম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট