1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো : রাষ্ট্রপতি যশোরের চৌগাছায় মাদক সম্রাট ইসমাইল হোসেনের ডেরাই সন্ধ্যা নামলেই বসে মাদক ও জুয়ার আসর। মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়কে ​বাস-মোটরসাইকেল সংঘর্ষ: একজন নিহত, অপর একজন হাসপাতালে লড়ছেন পানছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে ভি ডব্লিউ বি চাউল বিতরণ

পানছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) পানছড়ি উপজেলার সাব-জোন এলাকায় বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা সরাসরি উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, মুগ ডাল, চিনি, সেমাই, নুডুলস, সয়াবিন তেলসহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য।

এ সময় পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর জায়েদ-উর রহমান অয়ন বলেন, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

পবিত্র রমজান মাসে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরাও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, রমজানের এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট