1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

রাজু হোসেন , গাজীপুর:

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ধর্ষণ মামলা এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) দিনভর পরিচালিত এই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১০০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ মাদক মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— বাসন এলাকার মৃত আজাহার আলীর ছেলে মো. আব্দুর রহমান (৪৩), জামালপুরের সরিষাবাড়ীর বলার দিয়ার গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রিফাত আহম্মেদ (২১) এবং জামালপুর সদরের সেলিম মিয়ার ছেলে সানজিদুর রহমান (৩০)। রিফাত নাওজোড় এবং সানজিদুর ইটাহাটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অপহরণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে কুমিল্লার মুরাদনগরের রুদ্রামপুর গ্রামের শাহ জালাল সরকারের ছেলে মো. ইয়াছিন সরকারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে।

সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোছা. সুফিয়া বেগমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইটাহাটা এলাকার মো. আব্দুর রহিমের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

এ ছাড়াও সন্দেহভাজন ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুরের মিনহাজুল ইসলাম (১৯) এবং টাঙ্গাইলের ধনবাড়ীর মো. নিজাম উদ্দিনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে তেলিপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

বাসন থানার অফিসার ইনচার্জ হারুন আর রশিদ জানান,, গাজীপুর মহানগরীকে অপরাধমুক্ত এবং মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট