1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো : রাষ্ট্রপতি যশোরের চৌগাছায় মাদক সম্রাট ইসমাইল হোসেনের ডেরাই সন্ধ্যা নামলেই বসে মাদক ও জুয়ার আসর। মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়কে ​বাস-মোটরসাইকেল সংঘর্ষ: একজন নিহত, অপর একজন হাসপাতালে লড়ছেন পানছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে ভি ডব্লিউ বি চাউল বিতরণ চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় ভোক্তা অধিকার অভিযানে পাঁচ প্রতিস্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান। খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ সাবেক মরহুম নুরুল ইসলাম মেম্বারের পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। যশোরে ১ কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ব্যবসায়ী জাহাঙ্গীর চৌগাছা থেকে জীবিত উদ্ধার

যশোরের চৌগাছায় মাদক সম্রাট ইসমাইল হোসেনের ডেরাই সন্ধ্যা নামলেই বসে মাদক ও জুয়ার আসর।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃযায়েদ আলী জাহিদ,যশোর জেলা প্রতিনিধি:

সন্ধ্যার পর তার ডেরা এলাকায় কৃষিকাজ বা অন্য কোন প্রয়োজনে কৃষকদের যাওয়া নিষেধ। কেউ যদি ওই এলাকায় সন্ধ্যার পর যায় তবে তার উপর নেমে আসে নানা রকমের জুলুম-অত্যাচার। ফলে মাদক সম্্রাট ইসমাইলের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার (১২ মার্চ) এলাকাবাসীর পক্ষে হাজরাখানা গ্রামের কিরামত আলী নামে এক কৃষক এর প্রতিকার চেয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিরামত আলী হাজরা খানা গ্রামের মৃত মঙ্গল কারিকরের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হাজরাখানা গ্রামের মৃত শওকত আলীর ছেলে মাদক সম্্রাট ইসমাইল হোসেন (৩৭) একাধিক মাদক মামলার আসামী। হাজরাখানা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার বাইনের মাঠে রয়েছে তার নিজস্ব মাদকের ডেরা। যেখানে সন্ধ্যা নামলেই বিকি-কিনি হয় গাঁজা, মদ, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিলসহ নানা রকমের মাদক। এ ডেরাই নিয়মিত বসে জুয়ার আসর। সন্ধ্যা নামার পর ওই মাঠ এলাকায় সাধারণ কৃষক ও জমির মালিকদের যাওয়া নিষেধ। ফলে এলাকার কৃষকদের ওই মাঠে চাষ আবাদ করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে খেজুর রস সংগ্রহ ও ইরিধানের ক্ষেতে সেচ কাজ প্রায় বন্ধের উপক্রম দেখা দিয়েছে।

অভিযোগকারী কিরামত আলী তার লিখিত অভিযোগে বলেন, বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আমি আমার ক্ষেতে কাজ করছিলাম। এ সময় ইসমাইল হোসেন তার কুড়েঘর (মাদক ও জুয়ার ব্যবসা করার জন্য মাঠের মাঝ খানে তৈরী করা ঘর) থেকে বের হয়ে এসে আমাকে মাঠ থেকে চলে যেতে বলে। আমি ক্ষেত থেকে কেন যাবো বললে তিনি আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিতে থাকে। আমাকে সন্ধ্যার পর ওই মাঠে পেলে খুন করার হুমকি দেয়। আমি প্রতিবাদ করলে এক পর্যায়ে সে আমাকে খুন করতে তেড়ে আসে। আমার ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে আমাকে প্রকাশ্যে খুন-জখম করার হুমকি দিয়ে সটকে পড়ে।

ইসমাইল হোসেনের বিরুদ্ধে চৌগাছা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলায় পুলিশ তাকে আটক করে পাঁচবার জেল-হাজুতে পাঠায়। কিন্তু আইনের ফাঁক-ফোকড় দিয়ে সে বেরিয়ে এসে আবারো শুরু করে মাদক ও জুয়ার ব্যবসা। এলাকার একাধিক ব্যক্তি জানান ইসমাইল হোসেনের উত্থান হয় বিগত আওয়ামীলীগ সরকারের আমলে। আওয়ামীলীগের এক স্থানীয় প্রভাব শালীনেতার হাতধরে ইসমাইল হোসেন আওয়ামীলীগের নেতা বনে যায়। শুরু করেন মাদক ও জুয়ার ব্যবসা। কেউ তার কাজে বাঁধা দিলে তার বিরুদ্ধে করা হতো নানা মিথ্যা মামলা ও হামলা। ফলে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেতনা। এভাবে ইসমাইল হোসেন হয়ে উঠে মাদক সম্রাট ।

এ ব্যাপারে চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ইসমাইল হোসেনকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট