1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

আদালত চত্বরে এনসিপির হামলার শিকার সাবেক বৈছাআ নেতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি:

নাটোরের আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সুব্রত দেবের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠনটির বর্তমান কমিটি এবং এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির কয়েকজন সদস্যকে দায়ী করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নাটোর আইনজীবী সমিতির নতুন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলার পর আহত অবস্থায় সুব্রত দেব নাটোর সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরবর্তীতে তিনি নাটোর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সুব্রত দেবের দাবি, সম্প্রতি জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তামিম হোসেনের ওপর হামলার একটি ঘটনায় তাকে পরিকল্পিতভাবে জড়ানো হয়, যদিও ওই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি জানান, ওই মামলায় গ্রেপ্তারের পর সোমবার (২৭ এপ্রিল) জামিনে মুক্তি পান। পরদিন আদালত চত্বরে গেলে ১০ থেকে ১২ জন তাকে আইনজীবী সমিতির সামনে থেকে জোর করে ধরে নিয়ে দ্বিতীয় তলায় নিয়ে যায় এবং সেখানে মারধর করে।

তিনি আরও বলেন, পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই অভিযুক্তরা সেখান থেকে সরে পড়ে।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা শাখার আহ্বায়ক শিশির মাহমুদ এ অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কেউ জড়িত নয়। তিনি দাবি করেন, সাম্প্রতিক একটি ঘটনায় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আহত হওয়ার পর থেকে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এসব ঘটনা ঘটছে।

এ বিষয়ে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তামিম হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনাটি মূলত দুই পক্ষের মধ্যে হাতাহাতির পর্যায়ে ঘটেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট