1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি: সংসদে পার্থ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

 

জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের ইতিহাস ও রাজনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য দিতে গিয়ে ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, মুক্তিযুদ্ধের প্রকৃত প্রেক্ষাপট বিকৃত করার সুযোগ নেই।

 

তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না। আমেরিকা রাশিয়ায় ভাগ করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে, তখন কার সঙ্গে যুদ্ধ করেছি? হাওয়ার সঙ্গে যুদ্ধ করেছে মুক্তিবাহিনী? আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা প্রসঙ্গে পার্থ বলেন, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নাই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নাই এবং এই বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নাই।

 

এদিন সংসদ অধিবেশনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যকে ঘিরে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তার বক্তব্যের জেরে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা করে বলেন, মুক্তিযুদ্ধে নিজের অবদান তুলে ধরার সময় অন্যের অবদান খাটো করার কোনো অধিকার কারও নেই। তিনি অভিযোগ করেন, তার ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করা হয়েছে।

 

তিনি আরও বলেন, কে কোন রাজনৈতিক দল করবে বা কোন আদর্শ অনুসরণ করবে, তা ব্যক্তির নাগরিক অধিকার। এ বিষয়ে রাষ্ট্র বা সংবিধান কাউকে হস্তক্ষেপের সুযোগ দেয় না। নিজের রাজনৈতিক পরিচয় ও আদর্শ নিয়ে প্রশ্ন তোলাকে তিনি গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট