1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষে দারুননাজাত মডেল মাদ্রাসা

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৭৮১ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে দারুননাজাত মডেল মাদ্রাসা (ভালুকা শাখা)। এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করা ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জনই গোল্ডেনসহ জিপিএ-৫ এবং একজন পেয়েছে জিপিএ ৪.৮৮। ফলে মাদ্রাসাটি উপজেলায় সর্বাধিক জিপিএ-৫ অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে শীর্ষস্থান দখল করেছে।

দলীয় রাজনীতিমুক্ত, সুন্নতে নববীর পূর্ণ অনুসরণে ও আউলিয়া কেরামের দেখানো পথে পরিচালিত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে। প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত এ মাদ্রাসায় ছাত্ররা নিয়মিত লেখাপড়ার পাশাপাশি আদর্শ চরিত্র গঠনের দীক্ষাও লাভ করছে।

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল কালাম সিদ্দীকি বলেন, “আমাদের এ সাফল্যের পেছনে রয়েছে আল্লাহর অশেষ রহমত, শিক্ষার্থীদের একাগ্র মনোযোগ ও অধ্যবসায়, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা, অভিজ্ঞ গর্ভনিং বডির সুদক্ষ পরিচালনা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম। সেই সঙ্গে দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত আখম আবু বকর সিদ্দিক (মা. জা.) সাহেবের দোয়ার বরকতও আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে।”

তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করছি শুধু পরীক্ষার ফলাফল নয়, একজন আদর্শ দ্বীনদার ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেও দারুননাজাত মডেল মাদ্রাসা দাখিল পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে। শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে পরিচালিত এ মাদ্রাসা দিন দিন আরও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, যা ভালুকা উপজেলার শিক্ষা অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট