1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

এক রাতেই নেমে গেছে তিস্তার পানি,বেরিয়ে আসছে ক্ষত চিহ্ন

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি। তবে ডালিয়া ব্যারেজে তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়া পয়েন্টে এখনও বিপৎসীমার কাছাকাছি থেকেই প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টায় তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে এবং কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এক-দুই দিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে তিস্তা পাড়ের মানুষ। নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের কয়েক হাজার ঘর-বাড়িতে পানি উঠে পড়ায় – স্থানীয়রা আর ফিরতে পারেননি বাড়িতে। তলিয়ে গেছে আমনসহ আগাম শীতকালীন সবজির বহু খেত, ডুবে গেছে কাঁচাপাকা সড়ক, ভেঙে গেছে স্থানীয়ভাবে তৈরি করা বাঁধ, ভেসে গেছে পুকুর-জলাশয়ের মাছ। এছাড়া পানিবন্দী মানুষের দুর্ভোগ কমেনি বন্যাদুর্গত এলাকায়। এখন শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে পড়েছে হাজারো মানুষ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় অন্তত ৯০৫ হেক্টর জমির রোপা আমন ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে যে ভারী বৃষ্টিপাত হয়েছে, তাতে সবজির বেশ কিছু খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট