1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

 

মোঃ আমিনুর রহমান দুলাল, ডিমলা

নীলফামারীর ডিমলায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক নির্যাতনের প্রতিবাদ ও এমপিও ভুক্ত শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবীতে লাগাতার কর্ম বিরতি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্ব দলীয় শিক্ষক কর্মচারীগন।

মঙ্গলবার(১৪ অক্টোবর) সকাল ১০ টা হতে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলার সকল কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষক কর্মচারীরা উপজেলা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার বিজয় চত্বর এলাকায় গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচির শেষে দুপুরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মনোয়ার হোসেন,শহীদ জিয়া ডিগ্রী কলেজ,অধ্যক্ষ আব্দুল কাদের,ডিমলা বিএমআই কলেজ, আফতাব হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনতা ডিগ্রী কলেজ, গোলাম রাব্বানী প্রধান, সহকারী শিক্ষক,আদর্শ উচ্চ বিদ্যালয়,  সহিদুল ইসলাম অধ্যক্ষ ,ডিমলা ইসলামীয়া ডিগ্রি কলেজ, সেলিম জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক ইসলামীয়া ডিগ্রি কলেজ, আলাউদ্দিন আলাল,সহকারী অধ্যাপক বিএমআই কলেজ, রেজাউল কবির, ইসলামীয়া ডিগ্রি কলেজ, বজলার রহমান, ছোটখাতা কামিল মাস্টার্স মাদ্রাসা,রেজাউল  ইসলাম প্রধান শিক্ষক শালহাটি উচ্চ বিদ্যালয়, মারুফা আক্তার লিজা প্রধান শিক্ষক খগাখড়িবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় সহ আরো অনেকে।
আন্দোলনরত বক্তারা মঙ্গলবার বিকাল ৪ টার মধ্যে  তাদের দাবি মেনে নিয় প্রজ্ঞাপন জারি না করলে  শীঘ্রই ঢাকা সচিবালয় অভিমুখ যাত্রা করার হুঁশিয়ারী দেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট