1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর, রংপুর:

রংপুর: উত্তরবঙ্গের জীবনরেখা তিস্তা নদীকে ঘিরে ঘোষিত “তিস্তা মহা-পরিকল্পনা” দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্র ও সাধারণ জনগণ অবস্থান কর্মসূচি পালন করেছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র মাহির ফয়সালের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি মোঃ রায়হান সিরাজি, গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমীর মোঃ নায়েবউজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সাবেক জেলা সমন্বয়ক ইমরান কবীর,নাহিদ হোসেন খন্দকার,রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষার্থী মোঃ মোতাওয়াক্কিল বিল্লাহসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “রংপুর অঞ্চলের দীর্ঘদিনের বৈষম্য দূর করতে তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। অন্তর্র্বতীকালীন সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে, নতুবা উত্তরের মানুষ আবারও বঞ্চিত হবে।” তারা আরও বলেন, “তিস্তা বৈষম্য দূর করতে একটি জাতীয় ‘তিস্তা সনদ’ প্রণয়ন করতে হবে, যাতে সংশ্লিষ্ট সব পক্ষের স্বাক্ষর থাকে। রংপুর বরাবরই উন্নয়ন বৈষম্যের শিকার ৫ আগস্ট পরবর্তী সময়েও এর ব্যতিক্রম ঘটেনি।” বক্তারা সতর্ক করে বলেন, “প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দ্রুত নিয়োগ দিয়ে তিস্তা প্রকল্পের কাজ শুরু করতে হবে। প্রয়োজনে রংপুরসহ সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তিস্তা প্রকল্পকে উত্তরাঞ্চলের জীবনরেখা হিসেবে আখ্যায়িত করে বলেন, “এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনীতি পুনরুজ্জীবিত হবে। নদীর খরস্রোত ও ভাঙন নিয়ন্ত্রণের পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।” তারা সরকারের প্রতি আহ্বান জানান—“রাজনীতি নয়, তিস্তা বাঁচাও; উত্তরবঙ্গ বাঁচাও”—এই অঙ্গীকারে দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট