1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন সৌদি আরবে ক্রমেই বাড়ছে বাংলাদেশী অবৈধ প্রবাসী কারন উদঘাটন আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত

৭ জন জেলে কে জরিমানা করলেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি)

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

জি.আর.রওনক,রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৭ জন জেলে কে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ও ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে মৎস অফিস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ দন্ড প্রাপ্তরা হলেন- গোদাগাড়ী থানার চরবয়ারমারী গ্রামের মো: মমিন (৪২), একই গ্রামের মো: মাহাবুল (৩৫), চাপাই সদর থানার হাকিমপুর গ্রামের মো: মামুন (৩০),একই গ্রামের মোঃ ইয়াদ আলী (৩৬), মো: সুমন (২৬), ও মো: তারজেন (২৪), নামা রহমা গ্রামের মো: নজরুল (৪৩)।

মঙ্গলবার দুপুর থেকে মা ও ডিমওয়ালা ইলিশ ধরা প্রতিরোধে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বিকেলে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলেকে মাছ ধরতে দেখা যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ার সময় ৭ জন জেলেকে আটক করে নৌ পুলিশের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জেলেকে ৫ হাজার ও ৬ জেলেকে ৪ হাজার টাকা করে জরিমানা করেন।

আর জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় ও ইলিশ মাছ এতিমখানায় প্রদান করা হয়। গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম জানান, ইলিশ মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট