1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার

গোদাগাড়ীতে শিশু সুরক্ষা নিয়ে কমিউনিটি সংলাপ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

জি.আর.রওনক,রাজশাহী:রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শিশু সুরক্ষা বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংলাপের আয়োজন করে উন্নয়ন সংস্থা এসিডি (ACD)। সহযোগিতা করে চিলড্রেন নো বেটার (Children Know Better) প্রকল্প।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। সংলাপে অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি লিডার, ধর্মীয় নেতা, কাজি এবং গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সংলাপে শিশু সুরক্ষায় বড় বাধা হিসেবে শিশুর যৌন শোষণ চিহ্নিত করা হয়। শিশুদের নেতৃত্বে আয়োজিত এ সংলাপে যৌন শোষণবিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, স্কুল পর্যায়ে শিশু সুরক্ষা কমিটিতে শিশুদের ফোকাল পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “শিশুদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে যৌন শোষণ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব।

সংলাপ শেষে শিশু নেতারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে শিশু সুরক্ষা বিষয়ে এ্যাডভোকেসি জোরদারের আহ্বান জানান এবং সমাজের সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট