1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

জলঢাকায় বন্ধু মহলে’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

ভবদিশ চন্দ্র,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর ) সকালে দিনব্যাপী বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচের আয়োজনে জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এই চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনিরুজ্জামান লাভলু ও বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচ পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুজ্জামান শাহিদ। বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন রংপুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান, বন্ধু মহল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেবু, তথ্য ও সম্প্রচার সম্পাদক মোশফিকুর রহমান মিজু, কৃষি বিষয়ক সম্পাদক সোলায়মান গনি স্টালিন, আনোয়ারুল ইসলাম, জাহিদুল ইসলাম, জাহেনুর ইসলাম জীবন ও কামরুল ইসলাম প্রমুখ। রংপুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসানের নেতৃত্ব চক্ষু শিবিরে সহায়তা করেন রিফ্রাকশানিস্ট মোহাম্মদ সাইফুল ইসলাম ও অপটিমিস্ট জাহিদুল ইসলাম। রংপুর চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় উপজেলার ১ শত ৫০ জন রোগী চক্ষু সেবা গ্রহণ করে। এরমধ্যে ২৮ জন চক্ষু রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য রংপুর চক্ষু হাসপাতালে নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট