1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

চাটমোহরে স্থানীয় প্রার্থী দাবিতে বিএনপির মশাল মিছিল, মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে স্থানীয় প্রার্থী দাবিতে মশাল মিছিল করেছে বিএনপির একাংশ। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্ট মোড়ে পথসভায় পরিণত হয়।

পথসভায় বক্তারা অভিযোগ করেন, বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দিলে এলাকায় বিএনপির অবস্থান দুর্বল হবে এবং নির্বাচনে পরাজয়ের ঝুঁকি বাড়বে। তারা বলেন,
“পাবনা-৩ আসনে বহিরাগত প্রার্থীর প্রাথমিক মনোনয়ন বাতিল করে চাটমোহর থেকে কে এম আনোয়ারুল ইসলাম অথবা এইচ ইসলাম হীরাকে দলীয় মনোনয়ন দিতে হবে। অন্যথায় রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

বক্তারা দলীয় উচ্চপর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“স্থানীয় প্রার্থী ছাড়া এ আসনে বিএনপির বিজয় অসম্ভব। তাই চাটমোহর থেকেই প্রার্থী ঘোষণা করতে হবে।”

মশাল মিছিল ও পথসভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট