1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সিএসও ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ জোরদারকরণে “হোপ” প্রকল্পের আওতায় সিভিল সোসাইটি অর্গানাইজেশনস -এর ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে মানবকল্যাণ পরিষদ (এমকেপি)

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবকল্যাণ পরিষদের স্কুল ফ্যাসিলিটেটর মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করতে সিএসওদের সক্রিয় ভূমিকা নিতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন সিএসও সদস্য মোছাঃ রুজি ও মোহাম্মদ তরিকুল ইসলাম। তাঁরা নিজেদের এলাকার সামাজিক সমস্যা, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ, মানবাধিকার সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটিভিত্তিক নেতৃত্ব গঠনের বিভিন্ন উদ্যোগ নিয়ে মতামত প্রদান করেন।

সভায় বক্তারা বলেন—

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

স্থানীয় প্রশাসন, সমাজের নেতৃত্বশীল ব্যক্তি ও তরুণদের সম্পৃক্ত করতে হবে।

পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানবাধিকার চর্চা, নিরাপদ পরিবেশ এবং সামাজিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

সমাপনী বক্তব্যে আয়োজক প্রতিষ্ঠান মানবকল্যাণ পরিষদ জানায়, হোপ প্রকল্পের মাধ্যমে হরিপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অধিকার আদায় এবং নারী নেতৃত্ব বিকাশে ভবিষ্যতে আরও সুসংগঠিত কার্যক্রম চালানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট