1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আবারও মজুরি বাড়ছে তৈরি পোশাক খাত সহ মোট ১৩ খাতের শ্রমিকদের

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

তৈরি পোশাক, ট্যানারি ওষুধসহ বিভিন্ন খাতের শ্রমিকদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার। সংশোধিত এই অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে ন্যূনতম মজুরিকাঠামো পাঁচ বছর নয়, বরং তিন বছর অন্তর পুনর্নির্ধারণ করতে হবে। এতে করে তৈরি পোশাক, চা-বাগান, বেসরকারি পাটকলসহ ১৩টি খাতের মজুরি পুনর্নির্ধারণ কার্যক্রম আগামী বছরের মধ্যে করতে হবে। কারণ, সর্বশেষ মজুরিকাঠামো কার্যকর হওয়ার পর এসব খাতের তিন বছর পূর্ণ হয়েছে বা আগামী বছরের মধ্যে পূর্ণ হবে।

শ্রমিকনেতারা বলছেন, শ্রমিকের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরেই তিন বছর অন্তর মজুরি বৃদ্ধির দাবি ছিল। শ্রম আইন সংশোধনের অধ্যাদেশে দাবিটি অন্তর্ভুক্ত হয়েছে। তাতে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে বিভিন্ন খাতের শ্রমিকেরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। অন্যদিকে মালিকপক্ষের নেতারা বলছেন, প্রতিবার মজুরি পুনর্নির্ধারণের সময়, বিশেষ করে পোশাকশ্রমিকদের মজুরিকাঠামো নিয়ে আলোচনার সময় শ্রম অসন্তোষ হয়। এ জন্য একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ গত সোমবার (১৭ নভেম্বর) জারি করেছে সরকার। তার আগে বিভিন্ন খাতের শ্রমিকের মজুরি তিন বছর পরপর মূল্যায়ন ও পুনর্নির্ধারণের সুপারিশ করেছিল শ্রম সংস্কার কমিশন। কমিশনের প্রতিবেদনে বলা হয়, কোনো খাতের মজুরিকাঠামো নির্ধারণে পরিবারে একক উপার্জনকারী হিসেবে বিবেচনায় নিয়ে এমন পরিমাণ নির্ধারণ করতে হবে, যাতে শ্রমিক তাঁর পরিবারের প্রয়োজন মেটাতে পারেন। যদিও এই বিষয় নিয়ে অধ্যাদেশে কিছু বলা হয়নি।

শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন নিম্নতম মজুরি বোর্ড এখন পর্যন্ত ৪২টি খাতের ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। বর্তমানে তিনটি নতুন খাতসহ ১৭ খাতের মজুরি পুনর্নির্ধারণের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে ছয়টি খাতের মজুরি পুনর্মূল্যায়ন সময় পেরিয়ে গেছে। তবে ১৩টি খাতের মজুরি পুনর্নির্ধারণ চলতি বছর বা আগামী বছরের শুরু করতে হবে। ৫ বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের আগের নিয়ম বজায় থাকলে এই ১৩ খাতের শ্রমিকের মজুরি মূল্যায়ন আরও পরে হতো। এই ১৩টি খাত হচ্ছে নিরাপত্তাকর্মী সেবা, স মিলস, প্রিন্টিং প্রেস, চিংড়ি, মাছ শিকারি ট্রলার, রাবার ইন্ডাস্ট্রিজ, ব্যক্তিমালিকানাধীন পাটকল, হোমিওপ্যাথ কারখানা, বিড়ি, চা-বাগান, সিনেমা হল, হোসিয়ারি ও তৈরি পোশাকশিল্প।
শ্রম সংস্কার কমিশনের সাবেক প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, তিন বছর অন্তর মজুরি মূল্যায়ন স্বাগতযোগ্য। তবে একটি মানদণ্ড নির্ধারণ করা প্রয়োজন ছিল। আইন অনুযায়ী জীবনযাত্রার ব্যয় বিবেচনায় মজুরি নির্ধারণের বিধান থাকলেও শেষ পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় সিদ্ধান্ত হয়। অথচ বাংলাদেশ ব্যাংক, বিবিএসসহ বিভিন্ন সংস্থার তথ্যভিত্তিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে মজুরি নির্ধারণ হওয়া উচিত।

তিনি আরও বলেন, শ্রমিকের মজুরি নির্ধারণে প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। নাগরিকের মর্যাদা ও উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের ন্যায্য হিস্যা নিশ্চিত করে তবেই মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা সম্ভব। এতে সামাজিক ন্যায়বিচারও এগিয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট