1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

ডিমলায় আল আমিন কে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ১

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

মোঃ নাহিদুজ্জামান,ডিমলা উপজেলা প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে বেঞ্চে বসাকে কেন্দ্র করে দশম শ্রেণির শিক্ষার্থী আল আমিনকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত ২৭ নভেম্বর। একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ নাসিম হোসেন আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন—তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন।

পরদিন ২৮ নভেম্বর আল আমিনের পরিবার ডিমলা থানায় নাসিম হোসেনকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়—ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং মূল আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতের পর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা নাসিমকে আটকে রাখলেও মোঃ রাব্বী ইসলামসহ কয়েকজনের সহযোগিতায় সে পালিয়ে যায়।

এ ঘটনায় আজ ৩০ নভেম্বর সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

পরে ডিমলা থানা পুলিশ মূল আসামিকে পালাতে সহায়তার অভিযোগে মোঃ রাব্বী ইসলামকে গ্রেফতার করে। পুলিশের দাবি—অতি দ্রুত মামলার মূল রহস্য উদঘাটন এবং প্রধান আসামি নাসিমকে আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট