1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার

উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় দিনব্যাপী বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

উলিপুর প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহেব লাল রবিদাস। আলোচনা সভায় বক্তব্য রাখেন—মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা অফিসার কনা সরকার, রিহ্যাবিলিটেশন অফিসার আফরোজা আক্তার, এ এফ ডি’র সাদিয়া আনসারী, সহকারী সমাজসেবা অফিসার এনামুল হক সরকার, মরিয়ম চক্ষু হাসপাতালের কর্মকর্তা ফয়জুর রহমান, ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর মৃত্যুঞ্জয় রায়, উলিপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি বিপ্লব মিয়া ও শাহানারা আক্তারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূলধারার সঙ্গে যুক্ত করতে সরকারি-বেসরকারি সহযোগিতা জরুরি। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠানের অংশ হিসেবে ৫০ জন প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট