1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার

উলিপুরে নবনিযুক্ত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উলিপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা, নাগরিক ভোগান্তি, দুর্নীতি ও অনিয়মসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানীয় বিষয় ইউএনও’র সামনে তুলে ধরেন। সাংবাদিকদের বক্তব্য ইউএনও মনোযোগসহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

নবাগত ইউএনও মাহমুদুল হাসান বলেন,
“উলিপুরের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের তথ্য, পর্যবেক্ষণ ও গঠনমূলক সমালোচনা সঠিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টাতেই একটি উন্নত ও সেবামুখী উপজেলা গড়ে উঠতে পারে।”

তিনি উলিপুরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন এবং সামনে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে সাংবাদিকরা নতুন ইউএনও’র সফল কর্মজীবন ও উন্নয়নমুখী ভূমিকার জন্য শুভকামনা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট