1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

নির্বাচিত হয়ে প্রথম দায়িত্ব হবে দুর্নীতি ও অনৈতিক সুবিধা বন্ধ করা’

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :পেশাজীবী পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী দিনের বাংলাদেশের প্রধান প্রত্যাশা হতে হবে একটি দুর্নীতিমুক্ত ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।’

তিনি বলেন, ‘শক্তিশালী সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং অনিয়ম ও অনায্য সুবিধা গ্রহণের সংস্কৃতির লাগাম টানতে হবে।’

রবিবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে পেশাজীবী পরিষদের আয়োজনে ‘আসন্ন সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমরা যেন একটি ভালো শুরু করতে পারি— সেই লক্ষ্যেই আগামী নির্বাচনকে গুরুত্ব দিতে হবে। যারা নির্বাচনে জয়ী হবে, তাদের প্রথম দায়িত্ব হবে রুল অব ল নিশ্চিত করা। দুর্নীতি ও অনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধ না হলে রাষ্ট্র কাঠামো দুর্বলই থেকে যাবে।’

রাজনীতিতে জনগণের সঙ্গে সরাসরি সংযোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে রাজনীতি করলে জনগণের প্রকৃত সমস্যা বোঝা যায় না। যানজট, দ্রব্যমূল্য, কর্মসংস্থান— এই সমস্যাগুলোকে মানুষ যেন স্বাভাবিক বলে মেনে না নেয়, সে জন্য আমাদের ভাবতে হবে। পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

আলোচনা সভাটি সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমেদ, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমানসহ পেশাজীবী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী এবং সুপ্রিম কোর্টের আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট