1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন সৌদি আরবে ক্রমেই বাড়ছে বাংলাদেশী অবৈধ প্রবাসী কারন উদঘাটন আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত

ভাঙ্গা ঘরে রিনা বেগমের মানবেতর জীবন, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ

ঘর বসবাসের অযোগ্য। টিনের চালে মরিচা ধরেছে। চারপাশের বেড়া ও দরজা ভাঙাচোরা। জানালা ঝুলে আছে কোনো রকম। বৃষ্টির পানি ঠেকাতে কোথাও কোথাও দেওয়া হয়েছে পলিথিন ও কম্বলের ছাউনি। একই অবস্থা শৌচাগারের। শীতকালে প্রতিটি রুমে বৃষ্টির পানির মতো শিশির বিন্দু পড়ে বিছানাপত্র ও আসবাবপত্র-সহ প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। শীত, বর্ষা ও গ্রীষ্মে এ ঘরে বসবাস করা যায় না । তবুও জরাজীর্ন ঘরেই বসবাস করেন। এ যেন দারিদ্র্যের এক বাস্তব চিত্র। কথা গুলো বলছি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের পঞ্চাশোর্ধ রিনা বেগমের।

স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তাঁর দুঃখ-দুর্দশার কথা জেনে অসহায় রিনা বেগমের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা। রিনা বেগমের ভাঙা ঘর সংস্কারের জন্য নগদ টাকা দিয়েছে সংগঠনটি।

রবিবার দুপুরে রিনা বেগমের হাতে নগদ টাকা তুলে দেন সংগঠনের উপদেষ্টা মকবুল হোসেন, ক্যাশিয়ার ছালেক আহমেদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক সম্পাদক সাদিকুর রহমান, প্রচার সম্পাদক রুবেল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক রিমন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক আজিজুর রহমান রুবেল, সহ-অর্থ সম্পাদক সাইফুর রহমান ও আশরাফ উদ্দিন।

অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি রোকন উদ্দিন (রাজু), সহ-সভাপতি এরশাদ  মিয়া, নিজাম উদ্দিন, শাজাহান মিয়া, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দিলোয়ার হুসেন জীবন, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন, নুর হোসেন, আছির আল্লী, দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জনি চৌধুরী, আইন-বিষয়ক সম্পাদক ইমরান চৌধুরী, সমাজ বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, গোলাম জিলানী, উপদেষ্টা হাফিজ মিয়া, আব্দুল আলী, পারভেজ মিয়া জিতু।

এসময় স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী, স্থানীয় বাসিন্দা ইছহাক উদ্দিন, হাজ্বী আব্দুল জলিল, জয়নাল আবেদীন-সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভার্চুয়ালি যুক্ত থেকে সংগঠনের সভাপতি রোকন উদ্দিন রাজু বলেন, স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তাঁর দুঃখ-দূর্দশার কথা শুনে তাদের বাড়িতে আমাদের লোক (স্বেচ্ছাসেবী) পাঠাই। তখন জানতে পারি আসলেই তিনি মানবেতর জীবন-যাপন করছেন। প্রতিটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমার সামাজিক সংগঠন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা সবসময় আছে এবং থাকবে। এটি আমাদের মানবিক দায়িত্ব। প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা সবসময় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট