1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

রাজধানী পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

মোঃ নূরেআলম রায়হান,নিজস্ব সংবাদদাতা (ঢাকা):
রাজধানী পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান গলিতে একটি প্লাস্টিক কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় আগুন লাগার খবর শুনে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে।

রাজধানীর সদর দপ্তরের ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিদ্দিকবাজার থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। আগুন লাগার কারণ এখনো নির্ধারণ করা হয়নি এবং এই মুহূর্তে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সথানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আশপাশের এলাকাতেও ধোঁয়ার ছোঁয়া দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে, যাতে পাশ্ববর্তী স্থাপনা ও মানুষ নিরাপদে থাকতে পারে।

এমতাবস্থায় ফায়ার সার্ভিসের তৎপরতা এবং স্থানীয়দের সতর্কতামূলক ব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগুনের প্রকৃত কারণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি
ফায়ার সার্ভিসের ডিউটি অফিস আশেপাশে ঘনবসতিপূর্ণ জনসাধারণ কে নিরাপদে ও ঝুঁকিপূর্ণ এলাকা হতে সরে যেতে মাইকিং করেন এবং সর্বসাধারণকে সর্তক থাকার জন্য আহ্বান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট