1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া বিলের দায়ে একাধিক বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ

আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও দীর্ঘদিনের বকেয়া বিল আদায়ের অংশ হিসেবে একাধিক বাসা ও ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বুধবার (১৭ই ডিসেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জোনাল বিপণন অফিস–আশুলিয়া (আবিবি–সাভার)-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাইপাইল মডেল টাউন রোড থেকে শুরু করে আশুলিয়া থানার বিভিন্ন এলাকার বাসা ও ভবনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে অপরিশোধিত বকেয়া বিল এবং অবৈধ গ্যাস সংযোগ থাকার কারণে সংশ্লিষ্ট গ্রাহকদের একাধিকবার পূর্ব নোটিশ দেওয়া হলেও তারা বিল পরিশোধে গড়িমসি করেন। এ অবস্থায় বাধ্য হয়ে কঠোর পদক্ষেপ হিসেবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন স্থানে অবৈধ সংযোগ, অতিরিক্ত চুলা ব্যবহার ও নিয়ম বহির্ভূত সংযোগের প্রমাণও পাওয়া যায় বলে দাবি করা হয়।

কর্তৃপক্ষ আরও জানায়, গ্যাসের অপচয় রোধ ও নিয়মশৃঙ্খলা নিশ্চিত করতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী বকেয়া বিল পরিশোধ ও অবৈধ সংযোগ অপসারণ করলে পরবর্তীতে গ্যাস সংযোগ পুনরায় চালু করা হবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় আশুলিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় বাসিন্দারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাস গ্যাসের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান ও নজরদারি থাকলে গ্যাসের অপচয় কমবে এবং বৈধ গ্রাহকরা উপকৃত হবেন।

তবে অভিযানে কতটি বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, কতটি অবৈধ সংযোগ পাওয়া গেছে বা বকেয়া বিল ও অতিরিক্ত চুলার সুনির্দিষ্ট সংখ্যা কত—এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট