1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আশুলিয়ায় তিতাস গ্যাসের অভিযান, ৭ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ

ঢাকার আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। অভিযানে ৭ শতাধিক বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে আশুলিয়া জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনের নেতৃত্বে আশুলিয়ার গুমাইল স্কুল রোড এলাকায় প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে স্থাপিত নিম্নমানের পাইপলাইন, রাইজার ও চুলা জব্দ করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এসব অবৈধ সংযোগ গ্যাসের অপচয়, দুর্ঘটনার ঝুঁকি এবং সরকারি রাজস্ব ক্ষতির অন্যতম কারণ।
অভিযানে আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলীসহ তিতাস গ্যাসের কারিগরি টিমের সদস্যরা অংশ নেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অভিযানের সময় আশুলিয়া থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট