1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আশুলিয়ায় সন্ত্রাস বিরোধী আইনে যুবকের বিরুদ্ধে মামলা, আদালতে প্রেরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ

ঢাকার আশুলিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০১২-এর একাধিক ধারায় এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় শেখ শিমন (২১) নামের এক যুবককে অভিযুক্ত করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
অভিযুক্ত শেখ শিমন আশুলিয়া থানাধীন পাবনারটেক ক্লাব এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল আলিম শেখ এবং মাতার নাম মোছা. টুলু বেগম।

থানা সূত্রে জানা যায়, আশুলিয়া থানার মামলা নং–৫৭, তারিখ ১৭ ডিসেম্বর ২০২৫। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন ২০১২-এর ৮, ৯, ১০ ও ১১ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাপ্ত অভিযোগ ও প্রাথমিক তথ্য যাচাই-বাছাই শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই মামলাটি গ্রহণ করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আশুলিয়া থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।”
পুলিশ আরও জানায়, অভিযুক্ত শেখ শিমনকে বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে তাকে জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শেখ শিমন ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ জালাল মিয়া ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট