1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার বিচারের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,,আশুলিয়া প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকায় অবস্থান নিয়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিক্ষোভে নেতৃত্ব দেন মোঃ তামিম সদস্য ইনকিলাব মঞ্চ,
মোঃ তাওহীদ হাসান শান্ত কেন্দ্রীয় সাবেক সমন্বয়কারী
বেসরকারি বিশ্ববিদ্যালয়,সাবেক সদস্য সচিব সিটি ইউনিভার্সিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ন আহবায়ক ঢাকা জেলা উত্তর জাতীয় যুব শক্তি এনসিপি,ফারাবী রিয়াদ সদস্য সচিব ঢাকা জেলা উত্তর যুবশক্তি এনসিপি,তৌহিদুল ইসলাম সানভী যুগ্ম সদস্য সচিব ঢাকা জেলা উত্তর জাতীয় যুব শক্তি এনসিপি।

বিক্ষোভকারীরা জানান, শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করা, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনা, সংসদ ভবন এলাকায় হাদির কবর দেওয়াসহ মোট ৬ দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

আন্দোলনকারীরা আরও বলেন, “হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।”

সড়ক অবরোধের ফলে রাত ১২টা থেকে ঢাকা–আরিচা ও নবীনগর–চন্দ্রা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে দুই মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালনের পর রাত আনুমানিক ২টার দিকে ছাত্রজনতা স্বেচ্ছায় অবরোধ তুলে নেয়। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট