1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
​অ্যালবাট্রস স্কুল অ্যান্ড কলেজে মেডিকেল ক্যাম্পেইনঅনুষ্ঠিত কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ নওগাঁয় ডিবির পৃথক অভিযানে আটক-২ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন সৌদি আরবে ক্রমেই বাড়ছে বাংলাদেশী অবৈধ প্রবাসী কারন উদঘাটন আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন

ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় ডিমলায় জামায়াত ইসলামীর দোয়া অনুষ্ঠান

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

মোঃ রায়হান পারভেজ নয়ন,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার আয়োজনে ২০ ডিসেম্বর শনিবার ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী শহর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনার রশিদ পাটোয়ারী এবং ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সেক্রেটারি মাওলানা ওয়াহেদুজ্জামান বাবুল।
বক্তারা তাঁদের আলোচনায় ওসমান হাদীর আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তাঁরা ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে ওসমান হাদীর আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট